Posts

Showing posts from August, 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ও জবিতে বিক্ষোভ

Image
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ও জবিতে বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। রোববার বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা–কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এসব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীরা সন্ধ্যায় ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলাভবন, মল চত্বর ঘুরে আবার টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও ডাকসু নির্বাচনের ছাত্রদল–সমর্থিত প্যানেলের প্রার্থীরা ছিলেন।mm সরকারকে উদ্দেশ করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় রক্তের দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করুন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদে...